• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

শার্শায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত 

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ

জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন ও দেশের প্রথম  সাবেক নারী  প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের শার্শা উপজেলার নাভারনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ই) জানুয়ারি বিকালে নাভারণ তুলি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান  অধ্যাপিকা নার্গিস বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোর জেলা বিএনপির সভাপতি  অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,  অনুষ্ঠান সঞ্চালনা করেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম,,

অন্যান‍্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু ও যশোর ৮৫/১ শার্শা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ‍্যাডঃ মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ সহ উপজেলার ১১ টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক সহ বিএনপি অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা ও বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান এর সু স্বাস্থ্য  এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ ভাবে দোয়া  করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা