• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

ভূল্লী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

জহিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধী:

ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় আউলিয়াপুর ইউনিয়নের চাষি ক্লাব মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান, বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান লিটন, ছাত্রদলের সভাপতি ইউসুফসহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন সালান্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নির্বিঘ্নে পালন করতে পারবে। তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনাও করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা